মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

এটি কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন করবে।

عن جابر رضي الله عنه قال: أُتِيَ بأبي قُحَافَة والد أبي بكر الصديق رضي الله عنهما ، يوم فتح مكة ورأسه ولحيته كَالثَّغَامَةِ بياضًا. فقال رسول الله صلى الله عليه وسلم : «غَيِّرُوا هذا واجْتَنِبوا السَّواد».
জাবির ইবন রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবূ বকর রাদিয়াল্লাহু ‘আনহুর পিতা আবূ কুহাফা রাদিয়াল্লাহু ‘আনহুকে নিয়ে আসা হলো। তার চুল ও দাঁড়ি ছিল সাগামার (এক ধরনের সাদা উদ্ভিদের) ন্যায় সাদা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন করবে।
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

জাবির ইবন রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবূ বকর রাদিয়াল্লাহু ‘আনহুর পিতা আবূ কুহাফা রাদিয়াল্লাহু ‘আনহুকে নিয়ে আসা হলো। তার চুল ও দাঁড়ি ছিল সাগামার (এক ধরনের সাদা উদ্ভিদের) ন্যায় সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ অবস্থায় দেখে বললেন, “এটি কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন করবে।” তিনি তাকে সাদা চুল ও দাঁড়ি পরিবর্তন করতে নির্দেশ দিলেন তবে কালো রং বর্জন করতে আদেশ করেছেন। কেননা কালো রং মানে হলো ব্যক্তিকে তার যৌবনে ফিরিয়ে নেওয়া। আর এ ধরনের কাজ হলো আল্লাহর সৃষ্টির স্বাভাবিকতা ও তাঁর চিরন্তন নিয়মকে পরিবর্তন করা। অন্যদিকে অন্য রং যেমন লাল, হলুদ বা মেহেদী ও কাতাম বা মিশ্রিত রং দ্বারা চুল বা দাঁড়ি পরিবর্তন করতে বাধা নেই। কালো রং না হয়ে যদি কালো ও লাল রংয়ের মাঝামাঝি হয় তাতেও কোনো অসুবিধে নেই। কেননা হাদীসে শুধু খাঁটি কালো রং ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সহীহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ বকর ও উমার রাদিয়াল্লাহু আনহু মেহেদী ও কাতাম দ্বারা চুল রঙিন করেছিলেন।

সূত্র

نزهة المتقين، تأليف: جمعٌ من المشايخ، الناشر: مؤسسة الرسالة، الطبعة الأولى: 1397 هـ الطبعة الرابعة عشر 1407 هـ. كنوز رياض الصالحين، تأليف: حمد بن ناصر بن العمار، الناشر: دار كنوز أشبيليا، الطبعة الأولى: 1430 هـ. صحيح مسلم، تأليف: مسلم بن الحجاج النيسابوري، تحقيق: محمد فؤاد عبد الباقي الناشر: دار إحياء التراث العربي – بيروت. رياض الصالحين، تأليف: محيي الدين يحيى بن شرف النووي، تحقيق: د. ماهر بن ياسين الفحل ، الطبعة: الأولى، 1428 هـ. شرح رياض الصالحين، تأليف: محمد بن صالح العثيمين، الناشر: دار الوطن للنشر، الطبعة: 1426 هـ. فتاوى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء، جمع وترتيب: أحمد بن عبد الرزاق الدويش.

HadeethEnc.com-এ এই হাদীস
পোশাক ও সাজ-সজ্জা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com