মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“এ দু’টি জিনিস আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম, তাদের নারীদের জন্য হালাল”।

عَن عَلِيٍّ بْنِ أَبِي طَالِبٍ رَضيَ اللهُ عنه قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرِيرًا بِشِمَالِهِ، وَذَهَبًا بِيَمِينِهِ، ثُمَّ رَفَعَ بِهِمَا يَدَيْهِ، فَقَالَ: «إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي، حِلٌّ لِإِنَاثِهِمْ».
আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে রেশম ও ডান হাতে স্বর্ণ নিলেন, তারপর এগুলোসহ তার দু’হাত উঁচু করে বললেনঃ “এ দু’টি জিনিস আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম, তাদের নারীদের জন্য হালাল”।
এটি আবূ দাঊদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাম হাতে একটি রেশমী কাপড় বা তার একটি টুকরো নিলেন এবং তাঁর ডান হাতে সোনার গহনা বা অনুরূপ কিছু নিলেন, তারপর বললেন: রেশম এবং সোনা। এগুলো পরিধান করা পুরুষদের জন্য হারাম, কিন্তু এ দু’টি মহিলাদের জন্য হালাল।

শিক্ষা
  1. সিন্ধি বলেন: (হারাম): অর্থাৎ পরিধান করে ব্যবহার করা হারাম; অন্যথায় ভাংতি, খরচ ও বিক্রির কাজে ব্যবহার করা সকলের জন্য জায়েয, তবে স্বর্ণ দ্বারা পাত্র তৈরি করে ব্যবহার করা সকলের জন্য হারাম।
  2. অলংকরণ এবং অনুরূপ প্রয়োজনের কারণে নারীদের উপর ইসলামী শরীয়ার প্রশস্ততা।
সূত্র

سنن أبي داود (6/ 165) (4057). سنن النسائي (8/ 160) (5144). سنن ابن ماجه (4/ 594) (3595). شرح رياض الصالحين، لابن عثيمين (2/ 613). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 99).

HadeethEnc.com-এ এই হাদীস
পোশাক ও সাজ-সজ্জা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com