মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তোমাদের জন্য আল্লাহর কাছে যা রয়েছে, তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা এর চেয়েও বেশি অভাব ও দারিদ্র্য পছন্দ করতে।

عن فضالة بن عبيد رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم كان إذا صلى بالناس يَخِرُّ رجال من قامتهم في الصلاة من الخَصَاصَة -وهم أصحاب الصُّفة- حتى يقول الأعراب: هؤلاء مجانين. فإذا صلى رسول الله صلى الله عليه وسلم انصرف إليهم، فقال: «لو تعلمون ما لكم عند الله تعالى ، لأحببتم أن تزدادوا فاقة وحاجة».
ফুদালাহ ইবন উবাইদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন লোকেদের নিয়ে সালাত পড়তেন, তখন কিছু লোক ক্ষুধার কারণে (দুর্বল হয়ে) দাঁড়ানো থেকে পড়ে যেতেন, আর তাঁরা ছিলেন আহলে সুফ্ফাহ। এমনকি মরুবাসী বেদুঈনরা বলত, ‘এরা পাগল।’ অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে তাদের দিকে মুখ ফিরালেন, তখন বললেন, “তোমাদের জন্য আল্লাহর কাছে যা রয়েছে, তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা এর চেয়েও বেশি অভাব ও দারিদ্র্য পছন্দ করতে।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীসটিতে এসেছে, কতক লোক সালাতের মধ্যে দুর্বলতা ও ক্ষুধার কারণে দাঁড়ানো থেকে পড়ে যেতেন। আর তারা ছিলেন আহলে সুফ্ফাহ। দুনিয়াবিমুখ, গরীব ও অসহায় সাহাবী। তাদের সংখ্যা ছিল সত্তুর জন। এ সংখ্যা কখনো বাড়তো আবার কখনো কমতো। তারা মসজিদের আঙ্গিনায় বসবাস করতেন। তাদের কোনো ঘরবাড়ী, সন্তান-সন্ততি ও সম্পদ ছিল না। এমনকি মরুবাসী বেদুঈনরা বলত, ‘এরা পাগল।’ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন “তোমাদের জন্য আল্লাহর কাছে যা রয়েছে, তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা পছন্দ করতে যে, তোমাদের অভাব ও দারিদ্র্য এর চাইতেও বেশি বেড়ে যাক।

সূত্র

الجامع الكبير (سنن الترمذي), تأليف: محمد بن عيسى الترمذي, ، تحقيق وتعليق: أحمد محمد شاكر ومحمد فؤاد عبد الباقي وإبراهيم عطوة عوض -شركة مكتبة ومطبعة مصطفى البابي الحلبي - مصر - الطبعة: الثانية، 1395 هـ - 1975 م. السلسلة الصحيحة وشيء من فقهها وفوائدها, تأليف: أبو عبدالرحمن محمد ناصر الدين الألباني, الناشر: مكتبة المعارف, ط1 عام 1415ه. رياض الصالحين, تأليف: أبي زكريا يحيى بن شرف النووي الدمشقي, تحقيق: عصام موسى هادي, الناشر: وزارة الأوقاف والشؤون الإسلامية بقطر, ط4 1428ه. بهجة الناظرين شرح رياض الصالحين, تأليف: سليم بن عيد الهلالي, دار ابن الجوزي. فتح الباري شرح صحيح البخاري, تأليف: زين الدين عبدالرحمن بن أحمد بن رجب البغدادي الحنبلي, تحقيق: مجموعة من الباحثين, الناشر: مكتبة الغرباء الأثرية, ط1 عام 1417ه. التيسير بشرح الجامع الصغير, تأليف: زين الدين محمد بن تاج العارفين بن علي المناوي, الناشر: مكتبة الإمام الشافعي, ط3 عام 1408ه.

HadeethEnc.com-এ এই হাদীস
সাহাবাগণের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com